২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি সচিবালয় বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের ব্যাপারে কমিশনের ব্যাখ্যা

২৪ নবেম্বর দেশের কিছু দৈনিক সংবাদপত্রে প্রকাশিত স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যাণ করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে ইসি জানায়, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে প্রধান নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে বলা হয়েছে “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইসি সচিবালয় পৃথক করার প্রয়োজনীয়তা নেই”, এ উক্তিটি সত্য নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার এধরনের মন্তব্য করেননি এবং এধরনের প্রশ্নের সম্মুখীনও হন নি।