পেছনের শক্তি ছাড়া দেশব্যাপী বোমা হামলা সম্ভব নয়: পরিবেশ ও বনমন্ত্রী
সারাদেশে একযোগে বোমা হামলার পেছনে কথিত জঙ্গিদের একটি বড় শক্তি কাজ করছে। পেছনের শক্তির ইন্ধন ছাড়া এ ধরনের কাজ সম্ভব নয়। পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম শনিবার সকালে যশোর বিডিহলে বিএনপির মাঠকর্মী সমাবেশে বক্তব্যদানকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচন ভণ্ডুল করতে এবং তৃতীয় কোন শক্তিকে ক্ষমতায় আনতে দেশের বিরোধীদল এখন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রস্তাব আনছে। তিনি বিএনপি নেতা কর্মীদের প্রাসাদ ষড়যণ্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
নগর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়ন, সম্পাদক কাজী মনিরুল হুদা, আনোয়ার হোসেন, সাবেরুল হক সাবু, গাজী আব্দুল হাই, আবদার ফারুক প্রমুখ।
