২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল থেকে বহিষ্কার করে আমার প্রতি অবিচার করা হয়েছে: আবু হেনা

বিএনপি থেকে বহি®কৃত সংসদ সদস্য আবু হেনা বলেছেন, দল থেকে বহিস্কার করে তার প্রতি অবিচার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 04:31 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশে জঙ্গিদের উত্থানের ব্যাপারে আমি কেবল একজন মন্ত্রীকে দোষারোপ করেছি, পুরো সরকারকে নয়। আমি ভেবেছিলাম দল ওই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দল আমাকেই বহিষ্কার করেছে।

আবু হেনা এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে জঙ্গিদের পৃষ্ঠপোষকতার সাথে সরকারের একাংশ সরাসরি জড়িত বলে অভিযোগ করেন। তার এ বক্তব্যকে দলের পরিপন্থী আখ্যায়িত করে বৃহস্পতিবার বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

তাকে গ্রেপ্তার করা হতে পারে নগরীতে এমন গুজব ছড়িয়ে পড়ার ব্যাপারে তার মন্তব্য জানাতে চাইলে আবু হেনা বলেন, আমি অপরাধী নই। তাই ভীতও নই।