২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের পরিবহন ধর্মঘট স্থগিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সরকারবিরোধী অংশ বৃহস্পতিবার তাদের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি ও আওয়ামী লীগের এমপি শাজাহান খান বিডিনিউজকে বলেন, যোগযোগ মন্ত্রী চিঠির মাধ্যমে আমাদের দাবি পূরণের আশ্বাস দিলে আমরা এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

তিনি বলেন, যোগাযোগ মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে রোববার বিকেল ৪টায় রেলওয়ে ভবনে আলোচনা হবে। যদি তিনি আমাদের দাবি পূরণে ব্যর্থ হন, তখন আমরা পরবর্তীতে কী করব, সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

১৪ দলের মহাসমাবেশ ঠেকাতে পরিবহন ফেডারেশনের সরকার সমর্থিত অংশ সোমবার আকস্মিক পরিবহন ধর্মঘট ডাকে। তারা মঙ্গলবার রাতে এ ধর্মঘট তুলে নেয়।