পরিবহন ধর্মঘটের সাথে সরকারের সম্পর্ক নেই: মান্নান ভূঁইয়া
স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, সোমবার সারা দেশে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের সাথে সরকারের আদৌ কোনও সম্পর্ক নেই।
সাংবাদিকদের তিনি বলেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।
এরই মধ্যে বিরোধী দল অভিযোগ করেছে, ঢাকায় ১৪ দলের ডাকা মঙ্গলবারের মহাসমাবেশকে বানচাল করার জন্যে পরিবহন শ্রমিকদের সরকারসমর্থিত গ্র“প এ ধর্মঘট ডেকেছে।
মান্নান ভূইঁয়া আরো বলেন, মহাসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
