২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ এখন প্রধান জাতীয় সমস্যা: এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জঙ্গিবাদকে প্রধান জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে জঙ্গি নির্মূল করতে সরকার ও বিরোধী দলসহ সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

রাজধানীর মুক্তাঙ্গনে রোববার জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

তিনি বলেন, জঙ্গিরা দেশের সুনাম নষ্ট করতে চায়। এদের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনও চক্র জড়িত আছে।

তাদের খুঁজে বের করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

তিনি বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে জাতীয় সমস্যা সমাধানের  জন্যে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহবান জানান।

যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি লিযাকত হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান মন্ত্রী এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, নাসিম ওসমান, আবু সুফিয়ান প্রমুখ।