২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে সম্মিলিত আইনজীবী পরিষদ

সম্মিলিত আইনজীবী পরিষদ ১৪ নভেম্বর ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক হত্যার প্রতিবাদে রোববার বিকেলে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সম্মিলিত আইনজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরি বিডিনিউজকে বলেন, সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় মৌলবাদী সন্ত্রাসীরা আজ দেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। জিম্মি হয়ে পড়ছে সাধারণ মানুষ।

এর প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে তিনি আইনজীবীসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।