২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাছিরের অপসারণে চট্টগ্রামে মিশ্র প্রতিক্রিয়া

জোট সরকারের চার বছরে চট্টগ্রামের তিনজন মন্ত্রী দায়িত্বচ্যুত হওয়ায় নগরীর রাজনৈতিক অঙ্গনসহ সাধারণের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শুক্রবার চট্টগ্রামবাসীর সারাদিনের আলোচনার বিষয় ছিলো বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরের পদত্যাগের বিষয়টি।

২০০১ সালের ১০ অক্টোবর জোট সরকারের ৬০ সদস্যবিশিষ্ট বিশাল মন্ত্রীসভা গঠনের পর মীর নাছির অষ্টম মন্ত্রী যাকে অপসারণ করা হলো। এর আগে জোট সরকারের অপসারিত মন্ত্রীরা হলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, এল কে সিদ্দিকি, এ কে এম মোশাররফ হোসেন, হারুনুর রশীদ খান মুন্নু, রেদোয়ান আহমেদ, আহসানুল হক মোল্লা, এবাদুর রহমান চৌধুরী।

এর মধ্যে এল কে সিদ্দিকি, মীর নাছির এবং আমির খসরু তিনজনই চট্টগ্রামের।

চট্টগ্রামের একজন রাজনৈতিক নেতা জানান, দুর্বল পারফরমেন্সের কারণেই মীর নাছিরকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই বলেছেন, এর ফলে সরকারের ভাবমুর্তি আরো উজ্জ্বল হবে।

চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরি বলেছেন, এমন একজন অযোগ্য লোককে সরিয়ে দিয়ে বিএনপি একটি ভালো কাজই করেছে। তিনি বলেন, হজ্জ্বযাত্রীদের ভাড়া বাড়ানো সমস্যা তার কারণেই সৃষ্টি হয়েছে।

তবে অনেকেই বলেছেন, চট্টগ্রামের একজন মন্ত্রীর এমন ব্যর্থতা ও অপসারণ আগামী নির্বাচনে দলকে বিপদে ফেলবে।