২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

১৭ নভেম্বর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বানী দিয়েছেন। বানীতে তারা মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির জন্যে কাজ করতে আহ্বান জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেন, মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শোষণ বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক উজ্জ্বল নক্ষত্র। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন অবিচল। গণতন্ত্র, স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে মওলানা ভাসানীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে নিজেদের নিবেদিত করে আমরা মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাতে পারি।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বলেন, এ দেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে মওলানা ভাসানীর নাম জড়িয়ে আছে ওতোপ্রোতভাবে। উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তিনি পালন করেছেন দিশারীর ভূমিকা। অন্যায়, অনাচারের বিরুদ্ধে তাঁর আপোষহীন ভূমিকা তাঁকে মজলুম জননেতা হিসেবে বিশ্বখ্যাতি এনে দিয়েছে।

তিনি আরও বলেন, তিনি ছিলেন নিঃস্বার্থ দেশ প্রেমিক। দেশপ্র্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা অনুকরণীয় হয়ে আছে। এই মহান নেতার মৃত্যু বার্ষিকীতে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানাই। সবাই মিলে যদি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলেই মজলুম জননেতার প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।