নেপালী সাংবাদিককে বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে বিএফইউজে
সার্ক শীর্ষ সম্মেলনের এক দিন আগে নেপালের রাজার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনার কারণে নেপালী এক সাংবাদিককে দেশে ফেরত পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল শনিবার এক যৌথ বিবৃতিতে এটিকে বিদেশি সাংবাদিকের প্রতি নির্যাতনমূলক আচরণ বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, সংবিধান স্থগিত করে এবং নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা দখল করেছেন। রাজা জ্ঞানেন্দ্র’র অবৈধ সরকার কর্তৃক আরোপিত দমন নীতি ও সেন্সরশিপের প্রতিবাদ করার সব রকম অধিকার নেপালী সাংবাদিকদের রয়েছে।
নেপালে অবৈধ শাসনের বিরুদ্ধে সেখানকার সাংবাদিকদের আন্দোলনের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেন।
