চাঁদপুরের কচুয়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ২০
চাঁদপুরের কচুয়া উপজেলায় বৃহস্পতিবার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ৫ নং ইউনিয়নের মালছোয়া গ্রামে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীরের উপস্থিতিতে বিএনপি ও ছাত্রদল কয়েকবার মিছিলের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একসময় আওয়ামী লীগের একজন কর্মী পিস্তল উচিয়ে দুই রাউন্ড গুলি ছোড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।
