২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার জন্য কোনও বিশের আমন্ত্রণপত্র ছাপা হয় নি: মোরশেদ খান

পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান মঙ্গলবার বলেছেন, সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জন্য বিশেষ কোনও আমন্ত্রণ পত্র ছাপানো হয় নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, কেবিনেট মন্ত্রীবৃন্দ এবং অন্যান্য মন্ত্রী সমপদমর্যাদার অতিথিবৃন্দ যে ভাবে আমন্ত্রিত হয়েছেন তাকেও সে ভাবেই আমন্ত্রণ জানান হয়েছে।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, তিনি (হাসিনা) একজন দায়িত্ববান প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমানে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে তিনিই অপেক্ষমান প্রধানমন্ত্রী।

গত সাপ্তাহে পরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন প্রধান রিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে যথাযথ মর্যাদা সহকারে সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। কেননা সংসদীয় গণতন্ত্রে প্রধান বিরোধী দলীয় নেতা অপেক্ষমান প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হন।

পররাষ্ট্র মন্ত্রী নিজে যদি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান তবে তিনি সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিবেন, সংবাদপত্রে প্রকাশিত আওয়ামী লীগের এক নেতার এবক্তব্যের প্রতি মোরশেদ খান দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, খবরটি জেনে আমি অনুপ্রাণীত বোধ করছি।

পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, আমি আশা করছি তিনি সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।