২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন্ন সার্ক সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ সার্ক সম্মেলনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা হচ্ছেন অপেক্ষমান প্রধানমন্ত্রী।

মন্ত্রী সার্ক সম্মেলন সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি তিনি সহযোগিতার আহ্বান জানান।

ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাজধানীর সৌন্দর্য বর্দ্ধনের কাজও শেষের দিকে। বিভিন্ন সড়কের পাশে সার্ক নেতৃবৃন্দের ছবি এই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

আট নভেম্বর সার্ক প্রোগ্রামিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে । সদস্য দেশগুলোর যুগ্ম সচিবরা বৈঠকে অংশ গ্রহণ করবেন।

অন্যদিকে নভেম্বরের ১০ ও ১১ তারিখে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে গঠিত মন্ত্রী পরিষদের বৈঠকের জন্য ৪৬ দফা আলোচ্যসূচি চূড়ান্ত করতে সার্ক পররাষ্ট্র সচিবদের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে ৯ ও ১০ নভেম্বর।