প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিদ্বন্দ্বি দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) প্রতিদ্বন্দ্বি দুই গ্রুপ সোমবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে।
নিজেদের অনুষ্ঠানে তারা প্রতিদ্বন্দ্বি গ্রুপের কোনও নেতা কর্মীকে আমন্ত্রণ জানায়নি।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন অংশ ওইদিন জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করবে।
ইতোমধ্যে যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা এবং বিএনপির আইন সচিব জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন অংশ ঢাকা বার এসোসিয়েশন মিলনায়তনে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
উভয় অংশের নেতৃবৃন্দই রোববার বিডিনিউজকে জানান, কর্মসূচি সফল করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন অংশের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, আলোচনা সভা ও ইফতার মাহফিলে তারা ইতোমধ্যেই একহাজার আইনজীবীকে আমন্ত্রণ জানিয়েছে।
সূত্র জানায়, জাতীয় প্রেসকক্লাবে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট টিএইচ খান। অন্যেিদক এই অংশের মহাসচিব ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হক, সিনিয়র সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এমপি, সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট একে মুজিবুর রহমান, অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইয়া উপস্থিত থাকবেন।
অন্যদিকে, বিজেএএফ ঢাকা বার এসোসিয়েশন (ডিবিএ) অংশের আহ্বায়ক অ্যাডভোকেট লুৎফে আলম ডিবিএ মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) চেয়ারম্যান অ্যাডভোকেট তঈমুর আলম খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, বিজেএএফ’র এই অংশের আহ্বায়ক ব্যরিস্টার নাজমুল হুদা বর্তমানে লন্ডনে থাকায় এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীন রাজনৈতিক কারণে বরিশাল থাকায় আলোচনা সভায় উপস্থিত থাকতে পারবেন না।
