২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু লোভী মানুষের কারণে দেশের ৯৯ ভাগ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে : ড.কামাল

গণফোরাম নেতা এবং জাতীয় ঐক্যমঞ্চের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, কিছু লোভী মানুষের কারণে দেশের ৯৯ ভাগ মানুষ নানাভাবে দুর্ভোগ পোহাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তিনি বলেন, কিছু মানুষের লোভের কারণে বেশিরভাগ মানুষ আর্থিক সামাজিক মানবাধিকারসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

ড.কামাল বলেন, টাকা এবং ক্ষমতার লোভেন নানাভাবে দুর্নীতি করে দেশের কিছু লোক সম্পদের পাহাড় গড়ছে। এ কারণে তারা মানুষ হত্যা করতেও পিছপা হয় না। তিনি বলেন, ২০০৬ সাল হবে পাপমোচনের বছর।

ঢাকা বার এসোসিয়েশন মিলনায়তনে গনফোরামের ৭১, ৭২ এবং ৭৩ নম্বর ওয়ার্ডের সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, ক্ষমতালোভী এসব দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা খুবই কম কিন্তু তারা সুসংগঠিত। এরাই নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের মূল্য বৃদ্ধির জন্য দায়ী।

ড. কামাল বলেন, এসব দুর্নীতিগ্রস্ত মানুষের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিপক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।