২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদল শিবির সংঘর্ষ, আহত ১০

ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিলোনিয়া বাজারে শুক্রবার যুবদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

শুক্রবার ইকবাল মেমোরিয়াল কলেজের শিবিরের সাবেক নেতা মেসবাহ’র নেতৃত্বে একদল শিবির কর্মী লাঠি, রড নিয়ে সিলোনিয়া বাজারে যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে শাহাদাত, আবদুল আলিমসহ যুবদলের ৮/১০ জন নেতাকর্মী আহত হয়। এদের কয়েকজন স্থানীয় ক্লিনিকে ভর্তি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্র জানায়, গত ২৩ অক্টোবর স্থানীয় শিবির ক্যাডার ইব্রাহিম যুবদলের কয়েকজন নেতাকর্মীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রহৃত হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার জামায়াতে ইসলামীর জেলা কমিটির আমীর ও উপজেলার কমিটির আমীরের উপস্থিতিতে এ বিষয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, শিবির সমঝোতা বৈঠকের নাম করে বিনা উস্কানিতে এ হামলা চালিয়েছে।