২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে ক্ষমতাসীন বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

দিবসটি উপলক্ষে ওই দিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

বিকাল তিনটায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

শুক্রবার দলের মহাসচিব মান্নান ভুইয়ার সভাপতিত্বে মহাসচিবের বাসভবনে আয়োজিত বিএনপি ও অঙ্গসংগঠনের এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে তারেক রহমান, মীর্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন।