২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশীয় প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. দাতুসিবির আবদুল্লাহ্ আহমদ বাদারির স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রোববার এক শোক বিবৃতিতে তিনি মরহুমার বিদেহি আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ হাসিনা অপর শোক বিবৃতিতে তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কন্ট্রাক্টর এবং দলের কোম্পানিগঞ্জ থানার বিশিষ্ট নেতা মাহফুজ মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।