২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কূটনীতিকদের সম্মানে শেখ হাসিনার ইফতার

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার বিদেশি কূটনীতিকদের সম্মানে দেওয়া ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ঢাকার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ ইফতার পার্টি অনুষ্ঠানে শেখ হাসিনা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিদেশি কূটনীতিক এবং দাতা গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।

এসময় দেশ, জাতি ও বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কূটনৈতিক কোরের ডীন ও ফিলিস্তিন রাষ্ট্রদূত শাহ্তা জারাব ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে আনোয়ার চৌধুরী (ব্রিটিশ) ও তার স্ত্রী মিসেস চৌধুরী, নাৎসুসিরো হরিগুচি (জাপান), স্টিফেন ফরউইন (ইউ), রবার্ট ব্র্যাডলি (কানাডা), ওলেগ এস মালদিনো (রাশিয়া), মিসেস আন্নে ব্রাজেলিয়াস (সুইডেন), ড. পিয়েত্রা ব্যালেরো (ইতালি), স্টিফেন ব্রিজেস (ব্রিটিশ), লরেন বার্কার (অস্ট্রেলিয়া), জ্যাক আন্দ্রে কোস্টিলস (ফ্রান্স), কিস্ বিম্স্টার বোওয়ার (নেদারল্যাণ্ড), আকমল গণি (আফগানিস্তান), আলমগীর বাবর (পাকিস্তান), ভাগিরথ বাসনেত (নেপাল), জামিনি শরৎ মনাসিংহে (শ্রীলংকা), মানিক বিনাউনি (সিঙ্গাপুর), এডিবি’র ইয়ার্নগার লিজনার, বিশ্বব্যাংকের ক্রিস্টিন আই ওয়ালিক এবং এডিবি’র ওয়া দু ইফতার পার্টিতে অংশ নেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বেশ কয়েকজন সাবেকরাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।