২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপস হত্যা মামলায় হাইকোর্টে মহিউদ্দিনের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর

হাইকোর্ট বুধবার মুন্সীগঞ্জের চাঞ্চল্যকর জেলা ছাত্রলীগ সভাপতি তাসলিমুজ্জামান তাপস হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের অন্তর্ববর্তীকালিন জামিন মঞ্জুর করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

স্বাস্থগত কারণে মহিউদ্দিনের দায়ের করা পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট আবেদনকারীকে কেন নিয়মিত জামিন প্রদান করা হবে না এই মর্মে সরকারের প্রতি কারণ দর্শানো রুল জারি করেন। কারণ দর্শানোর জবাব দেয়ার জন্য সরকারকে ছয় সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে।

বিচারপতি এম এ রশিদ এবং বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

মুন্সীগঞ্জের কোর্টগাঁও এলাকায় গত ২৬ সেপ্টেম্বর খুন হন তাসলিমুজ্জামান তাপস। স্থানীয় থানার দারোগা হাসানুজ্জামান এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাপসের চাচা মহিউদ্দিনসহ ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পিটিশন দাখিলকারীর পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও অ্যাডভোকেট কেএম মাসুদ রুমী এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নী জেনারেল আব্দুর রব শুনানিতে অংশ নেন।