২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বোমা হামলার বিচার সরকারের একটি আইওয়াশ: এসসিবিএ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম ও সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহমান ১৭ আগস্ট সারা দেশব্যাপী সিরিজ বোমা হামলার সাথে জড়িতদের বিচার কাজ শুরুর বিষয়কে সরকারের একটি আই ওয়াশ বলে অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, সরকার তড়িঘড়ি করে বোমা হামলার সাথে জড়িতদের নামে বিস্ফোরক আইনে সাজানো চার্জশীট প্রদান করেছে, কিন্তু কারো নামেই রাষ্ট্রদ্রোহীতার মামলা করা হয়নি।

এসসিবিএ সভাপতি ও সম্পাদক বলেন, বিস্ফোরক আইনে সাজানো চার্জশিট প্রদান করে বোমা হামলার পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীদের রক্ষা করা হয়েছে।

দেশ, আইন ও বিচারকে রক্ষার জন্য তারা বোমা হামলা মামলার সুষ্ঠু তদন্ত, সঠিক চার্জশিট ও সুবিচার নিশ্চিত করার দাবি জানান।