২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে পাকিস্তানে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার শোক

ভূমিকম্পে পাকিস্তানের ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শনিবার শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের কাছে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভূমিকম্পে স্বজনহারা লোকজনের প্রতি সহমর্মিতা ও শোক প্রকাশ করেন।

সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভূমিকম্পে পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রাণহানি এবং ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুঃখ, সহমর্মিতা ও শোক প্রকাশ করেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাছে শোক বার্তা পাঠিয়েছেন।