২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ডাকাতি করতে গিয়ে গণধোলাই খেল ছাত্রদল নেতা

ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে ছাত্রদলের ঝালকাঠির রাণপাশা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফোরকান হাওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে ফোরকান তার সহযোগীদের নিয়ে উত্তর রাণপাশা গ্রামের গয়জউদ্দিন মল্লিকের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশে পাশের বাড়ি-ঘর থেকে লোকজন ছুটে এসে ফোরকানকে ধরে ফেলে। তার সহযোগীরা পালিয়ে যায়। এরপর জনতা গণধোলাই দিয়ে ফোরকানকে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তবে ফোরকানের পক্ষ থেকে বলা হয়েছে, সে ষড়যন্ত্রের শিকার।