২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিএনপি অফিস ভেঙে খালে পড়লেন সাংসদ

ঝালকাঠির ষাটপাকিয়া এলাকায় শনিবার রাতে বিএনপির অফিস ভেঙে খালে পড়ে যান নলছিটির সাংসদ ইসরাত জাহান ইলেন ভুট্টো। এ সময় চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

আহতরা হলেন, মোশারফ হোসেন (৪৫), বকুল বেগম (৪০), সারোয়ার হোসেন (৩৫) ও সহিদুল। স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সুস্থ আছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। কিছুদিন আগে খালের ওপর কাঠ দিয়ে অফিস ঘরটি নির্মাণ করা হয়েছিল।