ফখরুলের সঙ্গে ইইউ দূতের বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াটলি।
বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তিনি।
মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন বৈঠকে।
আমীর খসরু পরে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সেই সম্পর্কে মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।”
এর আগে মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে ফখরুলের বৈঠক হয়।
পুরনো খবর
