২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়া পেলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মজনু

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু জামিনে মুক্তি পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2022, 12:10 AM

Updated : 02 Aug 2022, 01:17 PM

উচ্চ আদালতের জামিনের পর রোববার সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

গত ৬ ফেব্রুয়ারি নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরুনোর পর পুলিশ মজনুসহ ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল।

রোববার মুক্তির পর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের বাইরে মহানগর দক্ষিণের এ সদস্য সচিবকে নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করেন। পরে নেতাকর্মীদের নিয়ে তিনি মহানগর কার্যালয়েও আসেন।