২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মেয়র নাছিরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 01:47 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সোমবার শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা জোহরা বেগম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বাদ আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। পরে কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।