২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল নেতৃত্বাধীন গণফোরামের বিশেষ কাউন্সিল আহ্বান

দুই বছরের বেশি সময়েও পূর্ণাঙ্গ কমিটি করতে না পেরে আগামী ৪ ডিসেম্বর কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরামের বিশেষ কাউন্সিল ডাকা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 07:33 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

বুধবার গণফোরামের নির্বাহী সভাপতি সংসদ সদস্য মোকাব্বির খানের সভাপতিত্বে আহ্বায়ক কমিটি সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংগঠনের প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশেষ কাউন্সিল অনুষ্ঠানের জন্য মোশতাক আহমেদকে আহ্বায়ক ও শাহ নুরুজ্জামানকে সদস্য সচিব করে ১০১ সদস্যের বিশেষ কাউন্সিল প্রস্তুতি পরিষদ এবং গঠনতন্ত্র, অর্থ, দপ্তর, প্রচার, আপ্যায়ন, মঞ্চ, স্বেচ্ছাসেবক সম্পর্কিত ৭টি উপ পরিষদ গঠন করা হয়েছে।

এদিকে গণফোরামের সাবেক কার্য্করী সভাপতি আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন আরেকটি অংশ বৃহস্পতিবার আরামবাগের ইডেন কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী পরিষদের সভা আহ্বান করেছে।

সর্বশেষ ২০১৯ সালের ২৬ এপ্রিল গণফোরামের কাউন্সিল হয়।

ওই কাউন্সিলে কামাল হোসেন সভাপতি ও রেজা কিবরিয়া সাধারণ সম্পাদক হন।

রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা নিয়ে দলের মধ্যে দ্বিধা-বিভক্তি সৃষ্টি এবং পাল্টা-পাল্টি বহিষ্কারের ঘটনাও ঘটে।

বিভিন্ন সময়ে সমঝোতা বৈঠক হলেও কোনো সমাধান দিতে পারেনি শীর্ষ নেতৃত্ব।

এরকম দ্বিধা-বিভক্তির মধ্যে গত ফেব্রুয়ারি মাসে রেজা কিবরিয়া গণফোরাম থেকে পদত্যাগ করেন।

পুরনো খবর

গণফোরামের ১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত

রেজা কিবরিয়া আর গণফোরামে নেই

দলে সমস্যা নাই, সবাই এক আছি: কামাল হোসেন

কামাল হোসেনকে বহিষ্কারের হুমকি গণফোরামের বিদ্রোহীদের