দুই হত্যাকাণ্ড একই চক্রান্তের ধারাবাহিকতা: কাদের
একাত্তরে পরাজয়র প্রতিশোধ নিতেই জাতীর জনক ও জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেল হত্যা দিবসে মঙ্গলবার ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতারা।
এসময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠরিক সম্পাদক আহম্মদ হোসেন, আইন সম্পাদক নজিবুল্লা হীরু, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
“৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন এখনও হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।”
আওয়ামী লীগের পর ছাত্রলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মৎসজীবী লীগসহ দলের অন্যান্য সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
বিএনপি মহাসচিবের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, “মির্জা ফখরুল সাহেব বলেছেন, সৎ ও যোগ্য নেতার অভাব। আমি বলব, আয়নার নিজের চেহারাটা দেখুন, এ দেশে দুর্নীতির রাজনীতি প্রাতিষ্ঠানিকীকরণ যারা করেছে, তারা হল বিএনপি। পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই বিএনপির মুখে সততার রাজনীতির কথা শোভা পায় না।
“এ দেশের ইতিহাসে বঙ্গবন্ধু হচ্ছে সৎ এবং যোগ্য নেতা। বঙ্গবন্ধু পর অর্থাৎ পঁচাত্তর পরবর্তীতে সবচেয়ে সৎ এবং যোগ্য নেতা বিশ্বনন্দীত শেখ হাসিনা।”
