২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 01:54 PM

Updated : 18 Aug 2022, 03:51 PM

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান কাজী নূরজাহান বেগম। তার বয়স হয়েছিল ৮০ বছর। ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

বাহাউদ্দিন নাছিম এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন, শুক্রবার মাগরিবের পর জানাজা শেষে তার মাকে মাদারীপুর কবরস্থানে দাফন করা হবে।