২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 01:32 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

রোববার এক শোকবার্তায় তিনি বলেন, “মুক্তিযোদ্ধা শেখ মো. আব্দুল্লাহ বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।”

“তার মৃত্যুতে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হল, যা সহজে পূরণ হবার নয়। একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

বিরোধী দলীয় নেতা শেখ আবদুল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার রাতে অসুস্থ বোধ করলে ঢাকার সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয় ৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহকে। মধ্যরাতে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

টেকনোক্র্যাট হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ আবদুল্লাহ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের গত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।