২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিতে মোহাম্মদ নাসিম

চলে গেলেন মোহাম্মদ নাসিম; বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব নিয়ে ছিলেন আওয়ামী লীগের এই নেতা। মন্ত্রী ছিলেন কয়েকবার, সংসদ সদস্য ছিলেন ছয়বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্কাইভে এই রাজনীতিকের জীবনের খণ্ডচিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 05:22 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

Image
২২ নভেম্বর ২০০৫: পল্টন ময়দানে মহাজোটের এক সমাবেশে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে মোহাম্মদ নাসিম। মাঝে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ হানিফ। ছবি: ফিরোজ আহমেদ
Image
সেপ্টেম্বর ১২, ২০০৬: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে রাসেল স্কয়ারে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে পুলিশের লাঠি থেকে বাঁচানোর চেষ্টায় দলের নেতাকর্মীরা। ছবি: ফিরোজ আহমেদ
Image
সেপ্টেম্বর ১৩, ২০০৬: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিম। ছবি: ফিরোজ আহমেদ
Image
সেপ্টেম্বর ১৩, ২০০৬: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় আহত মোহাম্মদ নাসিমকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: ফিরোজ আহমেদ
Image
ফেব্রুয়ারি ৫, ২০০৭: যৌথবাহিনীর হাতে আটক মোহাম্মদ নাসিমকে আদালতে নেওয়া হয়। তার সঙ্গে বিএনপির তৎকালীন নেতা সাবেক মন্ত্রী নাজমুল হুদাও ছিলেন। ছবি: মুস্তাফিজ মামুন
Image
ফেব্রুয়ারি ৫, ২০০৭: যৌথবাহিনীর হাতে আটক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। ছবি: মুস্তাফিজ মামুন
Image
জুন ৩, ২০০৭: যৌথ বাহিনীর হাতে আটক মোহাম্মদ নাসিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ছবি: ফিরোজ আহমেদ
Image
অগাস্ট ১৯, ২০০৮: জামিনে মুক্ত হয়ে মোহাম্মদ নাসিম বিদেশে চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতাল ছাড়ছেন। ছবি: মুস্তাফিজ মামুন
Image
মে ২৬, ২০১৩: রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম।
Image
১০ মার্চ, ২০১৪: বাংলাদেশে প্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: তানভীর আহমেদ
Image
১৮ সেপ্টেম্বর ২০১৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে মেডিকেল ভর্তির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সামনে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: আসিফ মাহমুদ অভি
Image
০৮ ডিসেম্বর, ২০১৫: ঢাকার সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য পদক প্রদান অনুষ্ঠানে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম।
Image
মার্চ ১২, ২০১৭: আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হিসেবে মোহাম্মদ নাসিম। ছবি: আসিফ মাহমুদ অভি
Image
০৯ অক্টোবর ২০১৭: স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোহিঙ্গা নাগরিকদের কলেরা টিকা দেওয়া নিয়ে সংবাদ সম্মেলনে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
Image
৫ এপ্রিল, ২০১৮: দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনকে দেখতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মোহাম্মদ নাসিম।
Image
২৫ এপ্রিল ২০১৮: জাতীয় প্রেসক্লাবে ‘প্রতিটি নবজাতককে বাঁচাতে হবে: প্রয়োজন নির্বাচনী প্রতিশ্রুতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মোহাম্মদ নাসিম। ছবি: মোস্তাফিজুর রহমান
Image
৪ নভেম্বর ২০১৯: পাবনায় জোড়া মাথা নিয়ে জন্মানো শিশু রাবেয়া-রোকাইয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে হাঙ্গেরি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি শিশু দুটির বাবা-মার হাতে প্রধানমন্ত্রীর অনুদান তুলে দেন মোহাম্মদ নাসিম।