২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে মাস্ক পাঠিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি: রিজভী

কোভিড-১৯ প্রতিরোধে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কাছ থেকে ‘বিপুল পরিমান’ মাস্ক পাওয়ার কথা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 10:06 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টি- সিপিসির পক্ষ থেকে ঢাকার চীনা দূতাবাস ‘বিপুল পরিমান মাস্কের একটি অনুদান চালান’ বুধবার বিএনপির কাছে হস্তান্তর করে।

বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে ওই অনুদান গ্রহণ করেন।

দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ও তথ্য-গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসুও ছিলেন বিএনপির প্রতিনিধি দলে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুদানের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং চীনা কমিউনিস্ট পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।