২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কমিটি গঠন ২৫ মে পর্যন্ত স্থগিত

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারা দেশে দলের চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রমে স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বাড়িয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 12:44 AM

Updated : 18 Aug 2022, 02:53 PM

রোববার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই মর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত স্থগিত ছিল।

“করোনা মহামারী ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে।”