জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নতুন কমিটি
মো. গিয়াস উদ্দিনকে আহ্বায়ক করে ১৫১ সদস্যের জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন কামরুল আলম চৌধুরী।
এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রমিজ উদ্দিন আহমেদকে।
১৫১ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১২ জনকে। এরা হলেন- আব্বাস উদ্দিন, ফরিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ মুছা, খন্দকার মাহবুবুল আলম, মোজহারুল হক বকুল, জালাল উদ্দিন আহমেদ (মন্টু), কাজী শহিদুল ইসলাম, এ কে এম আজিজুর রহমান, মাহবুব সালেকীন, আবুল ফজল, আব্দুল মতিন ও ওবায়দুল হক সরকার।
