২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা দলের ২৬৫ সদস্যের কমিটি

আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৬৫ সদস্যের জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 09:04 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

বৃহস্পতিবার বিকালে দলীয় প্যাডে বিএনপির সহ দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ্কথা জানানো হয়।

মহিলা দলের কমিটিতে ১১ জনের উপদেষ্টামন্ডলীও রয়েছে। এতে রয়েছেন- খালেদা রাব্বানী, নুরে আরা সাফা, শাহিনা খান, রহিমা খন্দকার, হাসিনা আহমেদ, রুমানা মাহমুদ, সুরাইয়া চৌধুরী, রেহানা আলম চৌধুরী, শামীমা আক্তার বুলু, সেলিনা রউফ ও আবেদা সুলতানা।

কেন্দ্রীয় কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন নুরজাহান ইয়াসমিন।

সহসভাপতিরা হলেন- জীবা খান, রওশন আরা ফরিদ, নার্গিস আলী, সাহিদা রহমান জ্যোসনা, নাজমুন নাহার বেবী, নুরজাহান মাহবুব, শাহানা চৌধুরী, নেওয়াজ হালিমা আরলি, ইয়াসমিন আরা হক, নিলুফার চৌধুরী মনি, সামিয়া চৌধুরী, রেজিনা ইসলাম, জাহান পান্না, শাহানা রহমান, সুপর্ণা রায় নন্দি, পাপিয়া চৌধুরী।

জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হেলেন জেরিন খান।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন, শাম্মী আক্তার , লাভলী রহমান, শাহানা আখতার শানু, ফিরোজা কলি, অপর্না দাস, কাজী হেনা, নায়েবা ইউসুফ, ফাতেমা বাদশা।

সাংগঠনিক সম্পাদকরা হলেন: ঢাকা বিভাগে পারভীন আখতার, চট্টগ্রাম বিভাগে ফয়জুন নেছা মনি, রাজশাহী বিভাগে রোখছানা খানম, খুলনা বিভাগে তাসলিমা বেগম ছন্দা, বরিশাল বিভাগে এলিজা জামান, রংপুর বিভাগে রীনা পারভীন, সিলেট বিভাগে রোখছানা বেগম শাহনাজ, ময়মনসিংহ বিভাগে আরিফা জেসমিন, কুমিল্লা বিভাগে কাজী নাজিয়া হক।

কোষাধ্যক্ষ হয়েছেন শাহিদা আখতার রিতা।