২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পাদক-কলামনিস্টদের সম্মানে আ. লীগের ইফতার

ঢাকার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও কলামনিস্টদের সম্মানে ইফতারের আয়োজন করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 08:41 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

শুক্রবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামও তার সঙ্গে ছিলেন।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারও ছিলেন ইফতারে।

অতিথিদের মধ্যে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বাসসের এমডি ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সংবাদের সম্পাদক আলতামাস কবির, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন,  পূর্বপশ্চিমের সম্পাদক পীর হাবীবুর রহমান, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম ইফতারে অংশ নেন।   

এছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত কর্নেল মুহম্মদ ফারুক খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ কেন্দ্রীয় ও প্রচার উপ কমিটির সদস্যরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।