২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক প্রণব সাহাকে দেখতে হাসপাতালে কাদের

হাসপাতালে গিয়ে চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক প্রণব সাহাকে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 05:33 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

শনিবার দুপুরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে প্রণব সাহাকে দেখে আসার পর মন্ত্রী নিজের এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে দেখতে বারডেম হাসপাতালেও যান।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে স্যার ল্যাবএইড হাসপাতালে গিয়ে চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক প্রণব সাহার চিকিৎসার খোঁজখবর নেন।

“এরপর স্যার মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে দেখতে বারডেম হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।”

প্রণব সাহা ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রয়েছেন। মুক্তিযোদ্ধা সাত্তার হৃদরোগে ভুগছেন।