২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা মাশুক গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাশরুকুর রহমান মাশুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 12:55 AM

Updated : 08 Apr 2022, 05:51 PM

শনিবার রাত ১২টার পর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন।

গত মঙ্গলবার হাই কোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করার পর গ্রেপ্তার চালাচ্ছে পুলিশ।

এই কয়দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ আড়াই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

মাশুক যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।