২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন খানকে স্মরণ

সংগঠনের সাবেক সভাপতি, ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন খানকে স্মরণ করেছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 10:37 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই স্মরণ সভায় প্রয়াতের জীবনের নানা দিক তুলে ধরেন তার সময়ের সহকর্মীরা।

ষাটের দশকে শিক্ষা আন্দোলনের সময় ছাত্র ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছিলেন জয়নাল আবেদীন খান।

স্বাধীন বাংলাদেশে সরকারি চাকরিতে যোগ দিয়ে অবসর নেওয়ার পর ঢাকার সাভারে ছিলেন তিনি। গত ১২ নভেম্বর তার মৃত্যু ঘটে।

‘জীবন একটাই, লড়াইয়ের হোক সে জীবন’ ব্যানারে জয়নাল আবেদীন খানের স্মরণ সভায় তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা সাংবাদিক-সংস্কৃতিকর্মী কামাল লোহানী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। 

কামাল লোহানী বলেন, “জয়নাল ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিক। কিন্তু যে স্বপ্ন নিয়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, তা এখনও পূরণ হয়নি। তার এই অভাববোধ সামনে রেখেই, আগামী লড়াই সংগ্রামে জয়ী হতে হবে।”

সিপিবি সভাপতি সেলিম বলেন, “আজীবন সংগ্রামী ছিলেন জয়নাল আবেদীন খান। তিনি ছিলেন সৎ, মেধাবী ও প্রজ্ঞাবান রাজনীতিক। ছাত্রজীবন থেকে কর্মজীবন যেখানেই তার বিচরণ ঘটেছে, সেখানেই তিনি সাংগঠনিক দক্ষতার পদচিহ্ন রেখে গেছেন।”

প্রয়াত জয়নাল আবেদীনের দুই ভাই অধ্যাপক আবু সাইদ খান ও অধ্যাপক আবু তাহের খানও সভায় বক্তব্য রাখেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন কান্তি দাস।