২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি নয়: কাদের

জাতীয় শোক দিবস কেন্দ্র করে চাঁদাবাজি না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 07:30 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

জাতীয় শোক দিবস সামনে রেখে শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক শোক র্যা লিতে এ সতর্কবার্তা দেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আপনারা যদি অপকর্ম না করে জনগণকে আস্থায় রাখেন; জনগণের সঙ্গে ভালো আচরণ করেন, তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

“শোকের মাসে বঙ্গবন্ধুর নামে কেউ যেন কোনো চাঁদাবাজি না করে। শোক দিবসের নামে কোনো চাঁদাবাজি চলবে না; কোনো প্রকার অপকর্ম চলবে না। … সব ধরনের চাঁদাবাজি থেকে নিজেদের বিরত রাখবেন।”

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সম্পাদক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে দমন করতে পারে এমন কোনো শক্তি নাই।

“আওয়ামী চাঙা আছে, এমন চাঙা থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম এগিয়ে চলছে তাও সফল পরিণতি পাবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল হাসান খান।