২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বয়লার বিস্ফোরণ: মালিকের শাস্তি দাবি সিপিবির

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওই কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 10:04 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “মালিকের অবহেলার কারণে বয়লার বিস্ফোরণে এই শ্রমিকদের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মালিকদের মুনাফার লালসার শিকার হচ্ছেন শ্রমিকরা। আমরা মাল্টি ফ্যাবস কারখানার মালিকের দৃষ্টান্তুমূলক শাস্তি চাই।”

পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য মালিক, বিজিএমইএ এবং সরকারের প্রতি দাবি জানিয়েছে সিপিবি।

সোমবার সন্ধ্যায় নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের কারখানার ডাইং সেকশনের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হলে চারতলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। এই ঘটনায় ১৩ জন শ্রমিক মারা গেছেন।