২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ফুলের তোড়া স্বেচ্ছাসেবক দল নেতাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 12:06 AM

Updated : 11 Apr 2022, 11:31 PM

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া, নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এসএম জিলানী ও উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনসহ নেতারা বুধবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদার হাতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিএনপির মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী ও স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর সরফত আলী সপু উপস্থিত ছিলেন।

গত ১ মে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন দেন খালেদা জিয়া।

দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিক হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের ঝিলন, সাংগঠনিক সম্পাদক সাদ মো. পাপ্পা শিকদার,

উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুর এ সময় উপস্থিত ছিলেন।