২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে নেদার‌ল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বুধবার বিকালে দেখা করেছেন নেদার‌ল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলেনারা ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 06:10 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।