২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে কানাডার এমপি স্মিথের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডা-বাংলাদেশপার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ। তিনি কানাডা পার্লামেন্টের সরকারদলীয় সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 09:01 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

গুলশানেবিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। 

সাক্ষাতেদুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির নেতারা জানিয়েছেন। তবেআনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হয়নি। 

সাক্ষাতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ওউপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের(আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছে স্মিথের নেতৃত্বে কানাডীয় একটি সংসদীয় দল।