২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জের নাশকতার মামলায় আমানের বিচার শুরু

ঢাকার কেরানীগঞ্জ থানার নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ৩৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ জানুয়ারি দিন রেখেছেন।

অভিযোগ গঠনের সময় আমানের পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার মক্কেলকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি।

২০১৩ সালের ২৮ নভেম্বর কেরানীগঞ্জ থানার কালিন্দী ব্রিজ এলাকায় নাশকতার অভিযোগে কেরাণীগঞ্জ থানার এসআই অশোক কুমার বাদী হয়ে মামলাটি করেন।

২০১৪ সালের ৮ আগস্ট কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান আমানসহ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল জমা দেন।

মামলার আসামিদের মধ্যে আমানউল্লাহ আমান ছাড়া বাকিরা বিএনপির কর্মী বলে জানান আইনজীবী বাবুল।