২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদিজার পাশে ফখরুল

স্কয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকেদেখে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার জন‌্য সরকারি দলের‘প্রশ্রয়কে’ দায়ী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 04:28 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বুধবার দুপুরে হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদেরনিবিড় পর্যবেক্ষণে থাকা খাদিজাকে দেখেন বিএনপি মহাসচিব।

সিলেট সরকারি মহিলা কলেজের এই ছাত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় আহত হয়ে এখন জীবন সঙ্কটে রয়েছেন।

ফখরুল বলেন, “একটা ভয়াবহমানবতাবিরোধী ঘটনা। তাকে (খাদিজা) নির্মমভাবে, অমানবিকভাবে, নরপিশাচের মতোএকজন ছাত্রলীগের নেতা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।

“এই ঘটনা থেকে আবার প্রমাণিত হয়েছেযে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে এবং তারা কীভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন‌্য ক্ষমতাসীন দলকে দায়ী করে তিনি বলেন, “সিলেটের খাদিজার ঘটনা শুধু নয়, ইতোমধ্যে দেশেআরও বহু ঘটনা ঘটেছে। দুঃখজনকভাবে সরকারি দলের প্রশ্রয়েই এই ঘটনাগুলোঘটছে।”

খাদিজার ওপর আক্রমণকারীর শাস্তি দাবি করেন বিএনপি মহাসচিব।

এই কলেজছাত্রীর বর্তমান অবস্থা বর্ণনা করে তিনি বলেন, “চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, সে এখন জীবন ও মৃত্যুরমাঝখানে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা বলতে পারবেন যে, তারঅবস্থাটি কী দাঁড়াবে।”

পুরনো খবর:

সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা চরম সঙ্কটে