২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর রহমানের জন্য বিএনপি কার্যালয়ে দোয়া

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মঙ্গল কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সাইফুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।

এতে বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, কায়সার কামাল, শাম্মী আখতার, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, শহিদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর জন্মস্থান মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাইফুর রহমান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন মৌলভীবাজারের বাহারমর্দানে সাইফুর রহমানের কবরে বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কবর প্রাঙ্গণে সারাদিন আয়োজন ছিল কোরআন খানিরও।

পুরনো খবর:

স্মরণসভায় সাইফুর রহমানের প্রশংসা