২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নিলেন এম কে আনোয়ার

গত বছর দায়ের করা মতিঝিল থানার একটি নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 04:44 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

সোমবার তিতি আদালতে হাজির হয়ে জামিন চাইলে ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন শুনানি শেষে সে আবেদন মঞ্জুর করেন।

তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবছরের ফেব্রুয়ারি মাসে এই মামলাটি করেছিল পুলিশ।

মামলার নথি থেকে জানা যায়, বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলার সময় মতিঝিল থানাধীন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এম কে আনোয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ।

এরপর আগাম জামিন নিয়েছিলেন এই বিএনপি নেতা। তার মেয়াদ শেষ হওয়ায় আদালতে আত্মসমর্পন করে পুনরায় জামিনের আবেদন করেন তিনি।