২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লবী রবি নিয়োগীর ১০৬তম জন্মবার্ষিকী পালিত

ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন সময় ৩৪ বছর কারাবাস করেছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 04:19 PM

Updated : 12 Apr 2022, 01:57 AM

বিপ্লবী রবি নিয়োগীর ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে মারা যান।

Image
সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ শেরপুর শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে শুক্রবার রাতে এ আলোচনা সভার আয়োজন করে।
Image
সুশীল মালাকারের সভাপতিত্বে সভায় জামালপুর মুক্তি সংগ্রাম জাদুঘর ট্রাস্টি বোর্ডের পরিচালক উৎপল কান্তি ধরসহ অন্যরা বক্তব্য দেন। তারা বলেন, তার মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব।